হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুরাদনগরে শপথ গ্রহণের আগেই ইউপি সদস্যের মৃত্যু

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগরে শপথ গ্রহণের দুদিন আগেই মারা গেলেন মো. জলিল মিয়া নামের একজন নবনির্বাচিত ইউপি সদস্য। আজ শনিবার দুপুরে তাঁর নিজ বাড়িতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু। 

গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নবনির্বাচিত মেম্বার পদে নির্বাচিত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। 

আগামীকাল রোববার সকাল ১০টায় উপজেলার চন্দনাইল সাহেবনগর ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

জানা যায়, সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে উপজেলার ১ নম্বর শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ৩ নং (চন্দনাইল+সাহেব নগর) ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সাহেবনগর গ্রামের মো. জলিল মিয়া সর্বাধিক ১১৯৬ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের গেজেটে নবনির্বাচিত তাঁর নাম প্রকাশিত হয়। আগামীকাল রোববার নবনির্বাচিত ২১টি ইউনিয়নের সকল সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ