হোম > সারা দেশ > কক্সবাজার

রামুর পাহাড়ে বাচ্চা হাতির মরদেহ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর পাহাড়ে একটি বাচ্চা হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রামু উপজেলার পানেরছড়ার হোয়ারিয়া ঘোনার পাহাড়ে এই হাতির মরদেহটি উদ্ধার করা হয়। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সরওয়ার আলম বলেন,৭-৮ বছরের হাতিটি নারী জাতের। খাদ্যে বিষক্রিয়ার কারণে এটি মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তবে পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় লোকজনের দাবি, বৈদ্যুতিক তারে জড়িয়ে এই বাচ্চা হাতিটি মারা গেছে। 

বন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম জানান, হাতির ময়নাতদন্ত সম্পন্ন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। নমুনার প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। দুপুরের পর হাতিটি মাটিতে পুতে ফেলা হয়েছে। 

পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ জানান, এটি একটি এশিয়ান প্রজাতির হাতি। প্রায় সময় বৈদ্যুতিক ফাঁদ ও গুলি করে হাতি হত্যা করা হচ্ছে। এ হাতিটিও বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু হতে পারে। বন বিভাগ দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। 

হাতি হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা বন্ধ করা যাবে না বলে জানান তিনি। 

এর আগে, গত ৩ সেপ্টেম্বর একই বনে একটি মৃত হাতি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ