হোম > সারা দেশ > গাজীপুর

পুলিশের ভুয়া ফেসবুক আইডি বানিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে চাকরির প্রলোভনে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান। 

গ্রেপ্তার লিটন মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাগমারা গ্রামের বাসিন্দা। 

উপপুলিশ কমিশনার বলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিমের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে প্রতারক লিটন। পরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে নগদ টাকা আত্মসাৎ করে লিটন। পুলিশের সাইবার টিম ওই ফেসবুক আইডি শনাক্ত করে জামালপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

মোহাম্মদ ইব্রাহীম খান আরও বলেন, গ্রেপ্তার লিটনের জব্দ করা দুটি মোবাইল ফোন পর্যালোচনা করে দেখায়, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম–ছবি দিয়ে সে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলেছে। সময়-সময় এসব আইডি থেকে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। 

ভুক্তভোগী পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, তার নাম–ছবি ব্যবহার করে প্রতারক লিটন অন্তত দুই শ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। চাকরির প্রলোভন দেখিয়ে কারও কাছে ১০ হাজার, কারও থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নেয়। মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি–নাম ব্যবহার করে দীর্ঘ দিন ধরে প্রতারণা করছিল।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো