হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা এমপি সবুজের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। দলীয় মনোনয়ন না পেয়ে গতকাল সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে গতকাল সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে তাঁর নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন ইকবাল হোসেন সবুজ। এ সময় তিনি বলেন, ‘নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে কোনো বাধা নেই।’

গত রোববার বিকেলে ২৯৮ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে আওয়ামী লীগ। গাজীপুর-৩ আসন থেকে এবারও মনোনয়ন চেয়েছিলেন ইকবাল হোসেন সবুজ। কিন্তু এখানে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য মো. রহমত আলীর মেয়ে, সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো