হোম > সারা দেশ > ঢাকা

বনের গাছ কেটে পাচারের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর রেঞ্জের সরকারি বন বিভাগের জমি থেকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গজারি বনের গাছ কেটে প্রতিনিয়ত পাচার করছে কিছু অসাধু কাঠ ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল উপজেলার কাওরাইদ ইউনিয়নের শ্রীপুর রেঞ্জের বলদীঘাট বিটের আওতাধীন শিমুলতলী এলাকা থেকে বনের গজারি গাছ কেটে বিক্রি করার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি গাছ জব্দ করেছে বন বিভাগ। 

এ সময় বন বিভাগের সংশ্লিষ্টদের আসার খবরে পালিয়ে যায় অসাধু কাঠ ব্যবসায়ী মো. কলিম উদ্দিন। অভিযুক্ত কলিম উদ্দিন কাওরাইদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি দীর্ঘ দিন ধরে বন বিভাগের প্রাকৃতিক গজারি বনের গাছ কেটে পাচার করে আসছে। 

সরেজমিনে দেখা যায়, শিমুলতলী গ্রামের জ্বীনের মোড় নামক এলাকা থেকে বনের জমিতে থাকা প্রায় দুই শতাধিক গজারি গাছ কেটে ফেলা হয়েছে। এই এলাকার আশপাশের অনেক অংশ জুড়ে রয়েছে গজারি বন। ছোট ছোট কফিজ গাছগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। প্রচারকারীরা বন বিভাগের বাঁধার কারণে কাটা গাছগুলো মাটিতে ফেলে পালিয়ে যায়। 

অভিযুক্ত কাঠ ব্যবসায়ী মো. কলিম উদ্দিন বলেন, ‘গাছ কাটার পরপরই বন বিভাগের লোকজন চলে আসে। এর আগেও অনেক সাংবাদিক ঘটনাস্থলে এসেছে। আমার কাঠ ফেলে চলে এসেছে। ওরা কাঠ নিয়ে যাক কোন সমস্যা নেই।’ 

বলদীঘাট বিটের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমি সকালে আদালতে সাক্ষী দিতে চলে আসছি। বিষয়টি জানার পরপরই ফরেস্ট গার্ডদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’ 

শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা সদর বিট কর্মকর্তা মীর বজলুল রহমান বলেন, ‘গাছ কেটে পাচারের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে বন বিভাগের লোকজন পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। কাজগুলো জব্দ করে অফিসে নিয়ে আসা হয়েছে।’ 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো