হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদী জেলা কারাগার শিগগিরই বন্দীদের বসবাসযোগ্য করা হবে: বিভাগীয় কমিশনার 

নরসিংদী প্রতিনিধি

শিগগিরই নরসিংদী জেলা কারাগার সংস্কার করে বন্দীদের বসবাসযোগ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। আজ শনিবার সকালে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।  

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, কারাগারে হামলা-ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সরকারের মাননীয় মন্ত্রীসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছেন। ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কারাগারটি আজ পরিদর্শন করলাম। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কারাগারটি ব্যবহারযোগ্য করতে সরকারকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বিভাগীয় কমিশনারের কারাগার পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র‍্যাব-১১-এর সিইও লে. কর্নেল তানভীর বাশার, নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।   

এর আগে, ১৯ জুলাই বিকেলে নরসিংদীর বেশ কয়েকটি সরকারি স্থাপনার পাশাপাশি জেলা কারাগারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলা চালানো হয়। এতে ৮২৬ কারাবন্দী পালিয়ে যান ও ৮৫টি আগ্নেয়াস্ত্রসহ প্রায় ৮ হাজার গুলি লুট করা হয়। এ ঘটনার পর থেকে কারাগারসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল