হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা পোড়ালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই কুশপুত্তলিকা পোড়ানো হয়। জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন এতে নেতৃত্ব দেন। 

এ সময় তাঁরা গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রকাশিত সংবাদকে ‘উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেন। 

জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘সাংবাদিকেরা দেশের বিবেক, দেশের ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে সাংবাদিকদের ওপর। কিন্তু সাংবাদিকতার আড়ালে যাঁরা বাস্তব অবস্থা তুলে না ধরে ভিন্ন অবস্থা তুলে ধরেন তাঁদের বিরুদ্ধেই আমাদের এ কর্মসূচি। আমরা আশা রাখি আপনারা জাতিকে বিভ্রান্ত পথে নেবেন না। কোনো ভুল বা অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।’ 

জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘আমাদের কর্মসূচি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে। ছোট একটি বাচ্চার হাতে ১০ টাকার নোট ধরিয়ে দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এরকম মিথ্যা সংবাদ কখনই কাম্য নয়।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল