হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় হালিমা বেগম নামে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের ৫ নম্বর রোডে ২৩ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে মৃতের মেয়ে জুই আক্তার বলেন, তাদের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুরনাকালকাপুর গ্রামে। বর্তমানে মিরপুর-১১ নম্বর সেকশন ২৩ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন। সকালে মিরপুরে পল্লবীতে ভাইয়ের বাসায় যাচ্ছিল হালিমা বেগম। ৫ নম্বর রোডে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে মাকে দ্রুত প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তের জন্য পল্লবী থানায় অবগত করা হয়েছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক