হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ২০ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্ধারকৃত গুলি। ছবি: ডিএমপি

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (১২ মার্চ) বিকেল ৩:৩০ মিনিটে তুরাগ নদীর দক্ষিণপাড়ে মাটির স্তূপের ওপর দুটি খাকি রঙের কাগজে মোড়ানো ২০ রাউন্ড ৭.৬২ এম.এম. গুলি পাওয়া যায়।

প্রতিটি গুলির পিছনে ‘BOF18E 7.62X39’ লেখা রয়েছে, যা সামরিক বা আধাসামরিক ব্যবহারের গুলি বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গুলির বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো