হোম > সারা দেশ > ঢাকা

ঢামেক হাসপাতালে শিশুর মৃত্যু, খোঁজ নেই স্বজনদের

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে বাবা পরিচয় দিয়ে নূরনবী নামের এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির নাম সাফেন বলে জানান তিনি। ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে শিশুটির মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর পর নূরনবী বা সাফেনের কোনো স্বজনকে হাসপাতালে দেখা যায়নি। 

নূরনবী পুলিশকে জানান, রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় বাসার পাশে ভ্যানের ধাক্কায় আহত হয় শিশুটি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নূরনবী নামে এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেন। সাফেনের নামে একটি টিকিট কাটেন।’ 

হাসপাতালের জরুরি বিভাগে পুলিশ ও গোয়েন্দাদের নূরনবী বলেন, তাঁর বাসা যাত্রাবাড়ী কাজলা এলাকায়। সকালে বাসার সামনের রাস্তায় একটি ভ্যানের ধাক্কায় শিশুটি আহত হয়। তবে পরে নূরনবীকে হাসপাতালে আর খুঁজে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সরা জানান, সকাল ১০টার দিকে জরুরি বিভাগের ৪ নম্বর রুমে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এরপরই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা ওই ব্যক্তি উধাও হয়ে যায়। তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নূরনবী পুলিশকে জানিয়েছিল, তাঁর বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ১ নম্বর ওয়ার্ডে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল