হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় হত্যার পর ৬ লাশে আগুন: ‘নতুন ভিডিও ফুটেজে’ পেছাল তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় লাশ পোড়ানোর মামলার প্রতিবেদন জমা এক মাস পেছাল। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৫ মে প্রতিবেদন জমার পরবর্তী দিন ধার্য করেন।

আদেশের বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আশুলিয়ার ঘটনায় কারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে–সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। যার কারণে তদন্ত শেষপর্যায়ে থাকলেও সময় নিয়েছি।’

এ দিন জুলাই-আগস্টের ঘটনায় যাত্রাবাড়ী, রামপুরার গণহত্যাসহ তিনটি মামলার শুনানি হয়। এসব মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১৩ আসামিকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে।

আরও খবর পড়ুন:

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো