হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের এক আসামির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দী আসাদুজ্জামান সোহেল (৩২৮) নামের এক হাজতি ঢাকা মেডিকেলে মারা গেছেন। 

আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, ওই আসামি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। দুপুরে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন কারা চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে মারা যান। ওই বন্দীর বাড়ি খিলক্ষেত ব্যাপারীপাড়া এলাকায়। খিলক্ষেত থানার আত্মসাৎ ও প্রতারণা মামলার আসামি ছিলেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল