হোম > সারা দেশ > ঢাকা

ইট পড়ে ব্যাংক কর্মকর্তা দীপু সানার মৃত্যু, মামলার প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মৌচাক মার্কেট এলাকায় মাথায় ইট পড়ে দীপান্বিতা বিশ্বাস (দীপু সানা) নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই তারিখ ধার্য করেন।

আজ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, দীপান্বিতা বিশ্বাস (দিপু সানা) বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত ১০ জানুয়ারি ছুটি শেষে অফিসের বাসযোগে শান্তিনগর নেমে ফুটপাত দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১১৭/১ নম্বর নিউ সার্কুলার রোডে ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে আসামাত্র অজ্ঞাতনামা আসামি ওপর থেকে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি একটি ইট হঠাৎ তাঁর মাথার ওপর ফেললে তিনি গুরুতর আঘাত পান। 

এরপর ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন তাঁকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় দীপুর স্বামী তরুণ কুমার বিশ্বাস রাজধানীর রমনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল