হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ১৫ ড্রাম চিংড়ির রেণু জব্দ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৫ ড্রাম চিংড়ির রেনু জব্দ করেছে নারায়ণগঞ্জ কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোরে জেলার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়। এই ঘটনায় কেউ আটক হননি।

আজ দুপুরে কোস্টগার্ডের ঢাকা অঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি চিংড়ির রেণু জব্দের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অভিযানে প্রায় দুই কোটি সত্তর লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এসবের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

খন্দকার মুনিফ জানান, ভোরে পাগলা কোস্টগার্ডের লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে সাইনবোর্ডে অভিযান চালানো হয়। সেখানে ট্রাকে করে আসা ১৫টি ড্রামে থাকা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টরা পালিয়ে যান। পরে রেণুগুলো নারায়ণগঞ্জের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল