হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবতে বেসরকারি সংস্থা (এনজিও) আশা কার্যালয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার বেলাব থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উপজেলার বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া এবং আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজুকে আসামি করা হয়েছে।

পুলিশ আসামি দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে। রাজু বেলাব গ্রামের বাসিন্দা।

তবে মামলার প্রধান আসামি শাহজান মিয়ার স্বজনদের অভিযোগ, ওই নারীকে বাকিতে ফার্নিচার না দেওয়ায় এবং পাওনা টাকা ফেরত চাওয়ায় শাহজাহান মিয়ার নামে মিথ্যা মামলা করেছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, বেলাব উপজেলার ওই নারী নরসিংদীর শিবপুরে ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টে চাকরি করেন। মোবাইল ফোনে পরিচয় হয় ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়ার সঙ্গে। গত শুক্রবার শাহজাহান মিয়া তাঁকে বারৈচা আশা অফিসে নিয়ে যান। সেখানে তিনি ও তাঁর বন্ধু আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজু মিলে তাঁকে ধর্ষণ করেন।

এ ঘটনায় অভিযুক্ত শাহজাহান মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে কথা হয় তাঁর ছেলের সঙ্গে। তিনি জানান, ওই নারী তাঁদের পূর্বপরিচিত। সেই সুবাদে ওই নারী তাঁর বাবার কাছ থেকে আগে কিছু টাকা ধার নিয়ে ফেরত দেননি। নতুন করে গত শুক্রবার ফার্নিচারের দোকানে এসে আবারও দেড় লাখ টাকার ফার্নিচার বাকিতে নিতে চান। তাঁকে বাকিতে ফার্নিচার না দেওয়ার কারণেই বাবার নামে মিথ্যা মামলা করেছেন বলে ধারণা।

বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘থানায় মামলা করেছেন ওই নারী। আমরা তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছি। মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল