হোম > সারা দেশ > ঢাকা

বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী হতে চান হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিতে চান। আজ বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে হিরো আলম এ কথা বলেন।

হিরো আলম বলেন, ‘এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করব। কোন দল থেকে নির্বাচন করব সেটা আগে বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার এমপি নির্বাচন করব। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দেবেন তাহলে অবশ্যই আমি ভোট করব।’

আপনি কোন আসন থেকে মনোনয়ন চান জানতে চাইলে হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ আসন থেকে ভোট করব। আওয়ামী লীগ যদি বলে দল থেকে নির্বাচন করতে, করব। বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো, আমি ভোট করব। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নৌকা দেয় অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই।’

আপনি নৌকার মনোনয়ন চান কি না প্রশ্ন করলে হিরো আলম বলেন, ‘আমি চাইব কেন? মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকা দেন আমি অবশ্যই ভোট করব।’

আজ সকালে হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এ সময় তিনি ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখানে দুপুরের খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো