হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল সরদার (৪০) আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বনশ্রী এ ব্লক কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আহত জুয়েলের বন্ধু মো. মোহসিন বলেন, জুয়েল পূর্ব-রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া থাকেন। সে রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

তিনি আরও বলেন, তাঁরা কয়েকজন বন্ধু মিলে বনশ্রী এ ব্লকের কাঁচাবাজারের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৪-৫টি মোটরসাইকেলে কয়েকজন এসে জুয়েলকে ডেকে নিয়ে হিমেল নামে এক ছেলের কথা জিজ্ঞেস করে। তখন জুয়েল হিমেলকে চেনে না বলে জানায়। তখন একজন জুয়েলের ডান পায়ের রানে একটি গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জুয়েলকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে রামপুরা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার বন্ধুরা। তাঁর ডান পায়ের রানে একটি গুলিবিদ্ধ হয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক