হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে দুই বন্দীর মারামারি, এক বন্দীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

গাজীপুরে কাশিমপুর কারাগারে দুই বন্দীর মারামারিতে হান্নান মিয়া (৪১) নামে এক বন্দী মারা গেছেন। 

আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় কারারক্ষীরা ওই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কাশিমপুর কারাগারের কারারক্ষী মো. আব্দুর রহিম জানান, সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগারের মানসিক ওয়ার্ডে দুই বন্দী মারামারিতে জড়ান। এতে হান্নান মিয়া মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজ উদ্দিন মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। 

তিনি আরও জানান, হান্নান কয়েদি হিসেবে বন্দী ছিল। তার কয়েদি নম্বর ৪০৫০ /এ। তবে তার মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাশিমপুর কারাগার থেকে মুমূর্ষু অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই বন্দীর মাথায় আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল