হোম > সারা দেশ > নরসিংদী

বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে নেমে দুজনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া দুজন হলো মিরপুর পলাশনগর এলাকার শাহজাহান ব্যাপারীর ছেলে মিহাদ ইসলাম (১৮) ও সিরাজগঞ্জের কামরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান আসাদ (১৭)। গতকাল শুক্রবার বিকেলে মিহাদ এবং আজ শনিবার সকালে আসাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে চার বন্ধু মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।

অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল। তবে আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের মতো অভিযান সমাপ্ত করা হয়। পরে আজ সকালে পুনরায় অভিযান চালিয়ে আসাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

ডুবুরি দলের প্রধান ইদ্দিস আলী জানান, সাঁতার না জানা ওই দুজন গোসলের একপর্যায়ে গভীর পানিতে চলে যাওয়ায় ডুবে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো