হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে ত্রিপল ও কম্বল পেঁচানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ত্রিপল ও কম্বল দিয়ে পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার আলমপুর দক্ষিণ সোনারগাঁও এলাকার ইছামতীর শাখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইছামতীর শাখা নদীর তিন খালের মোড় থেকে ত্রিপল ও কম্বল পেঁচানো অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘জোয়ারে পানিতে ভেসে লাশটি এদিকে এসেছে। লাশটি যাতে ভেসে না উঠে এজন্য লাশের সাথে আনুমানিক ৪০ কেজি ওজনের ইট ও বাটখারা বেধে দেওয়া ছিল।’ 

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে হত্যার পর কেউ লাশটি পানিতে ভাসিয়ে দেয়। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’ 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল