হোম > সারা দেশ > ঢাকা

এস কে সিনহা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে প্রতিবেদনের নতুন তারিখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তাঁর ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ তারিখ ধার্য করেন।

আজ বুধবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। গত ৩১ মার্চ দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সংস্থার সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তাঁর ছোট ভাই অনন্ত কুমার সিনহার হিসাবে স্থানান্তর করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি কেনেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ হওয়ায় এস কে সিনহার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

দুদকের মামলার এজাহারে আরও বলা হয়েছে, ২ লাখ ৮০ হাজার ডলার, অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা দিয়ে সিনহা তাঁর ভাইয়ের নামে বাড়িটি কেনেন। ২০১৮ সালের ১২ জুন বাড়িটি কেনা হয়। এর ঠিকানা ১৭৯, জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউ জার্সি ০৭৫২২। এস কে সিনহা প্রধান বিচারপতি থাকার সময় অপরাধলব্ধ অর্থ হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করেন। পরে তাঁর ছোট ভাই অনন্তর অ্যাকাউন্টে এসব অর্থ ট্রান্সফার করা হয়।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক