হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ১ দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে একদিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আজ সন্ধ্যায় গুদারাঘাট এলাকায় একটি শাখা সড়কের পাশে কাপড়ে মোড়ানো এক দিনের নবজাতকের (মেয়ে) মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করেন। 

পরে রাতেই নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছেন, তা জানা যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো