হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় কমছে পানি, বাড়ছে আতঙ্ক

প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী)

রাজবাড়ীর পাংশায় কমতে শুরু করেছে পদ্মার পানি। পানি কমলেও দূর হচ্ছে না বন্যাকবলিত মানুষের ভোগান্তি। পানি কমার কারণে নতুন করে ভাঙনের আতঙ্কে রয়েছে পদ্মাপারের মানুষ। এ ছাড়া দীর্ঘদিন পানিবন্দী থাকায় ভোগান্তিতে রয়েছে ১ হাজারেরও বেশি পরিবার। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় পাংশার গেট স্টেশন পয়েন্টে কমেছে পদ্মার পানি। পাংশার সেনগ্রামে ৭ সেন্টিমিটার পদ্মার পানি কমে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আজ মঙ্গলবার সরেজমিনে গেলে হাবাসপুর নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকান মানুষ জানান, পানিতে ডুবে থাকায় চলাচল, থাকা-খাওয়া, বিশুদ্ধ খাওয়ার পানি ও গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসহায়তা দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অনেক কম বলে অভিযোগ রয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলায় এখন পর্যন্ত হাবাসপুর ইউনিয়নে ১ হাজর পরিবার ও বাহাদুরপুর ইউনিয়নে ৬০ পরিবারের মানুষ পানিবন্দী রয়েছে। তালিকা অনুযায়ী ত্রাণ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সব পানিবন্দী পরিবার ত্রাণসহায়তা পাবে বলে জানান তিনি। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল