হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নগদের প্রশাসকের ওপর ‘হাতুড়ি হামলা’

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ ব্যাংকের বিধি মেনেই পরিচালিত হচ্ছে নগদ। ছবি: সংগৃহীত

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে তাঁর ওপর হামলা হয়। এতে তিনিসহ তার গাড়িচালক আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে।

জানা গেছে, বুধবার বিকেলে মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস থেকে বের হয়ে গুলশানে যাচ্ছিলেন। এ সময় তাঁকে অনুসরণ করে একদল দুর্বৃত্ত। তাঁর ব্যক্তিগত গাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গাড়ির চালক আহত হন, গাড়িও ভাঙচুর করা হয়। এরপরে বদিউজ্জামান দিদারের ওপর হামলা চালায় দুর্বত্তরা।

রাতে এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, নগদের এক কর্মকর্তার গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা ও ভাঙচুর করার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। দুজন দুর্বৃত্ত তাঁর গাড়িতে হামলা চালায়। সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। তবে এ ঘটনার পর রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ করেনি কেউ।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল