হোম > সারা দেশ > গাজীপুর

রাতে মাইক বাজিয়ে উঠান বৈঠক, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে রাত আটটার পর মাইক বাজিয়ে উঠান বৈঠকের আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এ জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গাজীপুর–৫ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান। তাঁর পক্ষে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পক্ষে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের মুনশুরপুর এলাকায় উঠান বৈঠকের আয়োজন করেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বাদল হোসেন। এ সময় মাইক বাজিয়ে বৈঠক করার সময় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

পরে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগে বাদল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই সময় কালীগঞ্জ পৌরসভার পুরাতন ব্যাংকের মোড় এলাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী ছয়টি মামলায় ছয় ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় কালীগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন, বেঞ্চ সহকারী আল আমিন, কালীগঞ্জ থানা–পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো