হোম > সারা দেশ > ঢাকা

বিচারকদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচারকদের সাহসিকতার সঙ্গে কাজ করতে বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, সততা ন্যায়–নিষ্ঠার সঙ্গে দ্রুত মানসম্পন্ন বিচার নিশ্চিত করতে হবে। আইনের মধ্যে থেকে ভয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করা যাবে না। তবে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে সারা দেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আইনজীবীরা বারবার সময় আবেদন করলেই তা যেন গ্রহণ করা না হয় সেটা খেয়াল রাখতে হবে। অযথা শুনানি মুলতবি করা যাবে না। পুরোনো মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার দিতে হবে। মানুষ যেন বিচারহীনতার কথা বলতে না পারে। বিচারকদের অবহেলার কারণে বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয়।

প্রধান বিচারপতি বলেন, কোর্টের ডেকোরাম সকলকে বজায় রাখতে হবে। কোনো বিচারকের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটলে তা আমাকে জানাবেন। কোর্টের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলা জজদের মধ্যে থেকে ১২ জন বক্তব্য দেন। বিচার করা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, মামলা অনুপাতে বিচারক কম। স্টাফ ও কম্পিউটার সংকট রয়েছে। রয়েছে আবাসন সংকটও। নির্ধারিত জ্বালানির মধ্যেই জেলার বাইরে গাড়ি ব্যবহারেরও অনুমতি চান কেউ কেউ। এ ছাড়া আদালত পরিচালনায় বাজেটে বরাদ্দ বাড়ানোরও দাবি উঠে এই সময়।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো