হোম > সারা দেশ > ঢাকা

নিষেধাজ্ঞার মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় চলেছে ৩০০ বাস

প্রতিনিধি

টাঙ্গাইল: সরকারের নির্দেশনা উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। ফলে চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু্তে। আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে ৩০০ বাস। এছাড়া পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ব্যক্তিগত ছোট যানবাহন ও মোটরসাইকেল চলাচল করেছে বেশি।

আজ শনিবার সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে সকাল থেকেই ঘরে ফেরা মানুষের চাপে মহাসড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে গাদাগাদি করে সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, পাটুরিয়া–দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে চাপ বেড়েছে।

দূর পাল্লার বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করে ফাঁড়ির ইনচার্জ বলেন, নির্দেশ অমান্য করায় দূরপাল্লার বাসে মামলা দেওয়া হচ্ছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল