হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ সোমবার সকালে মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক সড়কে মানিকগঞ্জ সদরের বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক শাহীন মোল্লা (৪২)। তিনি মানিকগঞ্জ সদরের বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। অন্য দুজন হলেন জসিম তালুকদার (৪৫) ও তাঁর নাতিন ইয়াসিন (৫)। নিহত ও আহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মর্গে রাখা হয়েছে। আহতদের ২৫০ শয্যা মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল