হোম > সারা দেশ > ঢাকা

৩০ এপ্রিলের মধ্যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি 

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জুলাই আন্দোলনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন ও ৩০ এপ্রিলের মধ্যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদসংলগ্ন (নতুন কলা) মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় সংগঠনটির নেতা-কর্মীরা বক্তব্য দেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার সংগঠক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘গত বছর ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছে, আমরা বারবার শুনে এসেছি তারা গণ-অভ্যুত্থানের প্রোডাক্ট। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও এই প্রশাসনের যে মূল কাজ, জুলাই-আগস্টের হামলাকারী সন্ত্রাসীদের বিচার, সেটি করেনি।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো