হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনানীর কাকলিতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন।

আজ সোমবার (১০ মার্চ) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে বনানীসহ আশাপাশের এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামের এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পোশাক কারখানায় ছড়িয়ে পরলে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রমিকরা সেখানে জড়ো হন। তারপর তাঁরা সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে শ্রমিকের লাশ নিয়েও তাঁরা মিছিল করেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা প্রায় অচল হয়ে পরে।

পরে পুলিশ ওই গাড়ির চালক ও গাড়ি শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিলে পোশাক শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের আলোচনার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। অভিযুক্ত গাড়ি চালক ও গাড়ি শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক