হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্র হাতে আর্জেন্টিনা জার্সি পরা যুবকের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে অস্ত্র উঁচিয়ে গুলি করা যুবক একজন আনসার সদস্য। তিনি পল্টন থানায় কর্মরত। তাঁর নাম মাহিদুর রহমান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই যুবকের পরিচয় নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি আনসার সদস্য। পল্টন থানায় অঙ্গিভূত রয়েছেন।’ 

ডিবি প্রধান বলেন, ‘গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরিহিত অবস্থায় একজন যুবককে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাঁকে ছাত্রলীগ নেতা আলামিন বলে পোস্ট দেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাঁর পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ। পরে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হন, তিনি আলামিন নন। তাঁর নাম মাহিদুর রহমান। তিনি আনসার সদস্য, পল্টন থানায় কর্মরত।’ 

হারুন অর রশীদ আরও বলেন, ‘যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে, তাদের শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক