হোম > সারা দেশ > ঢাকা

দুই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমনা মডেল থানার পৃথক দুইটি নাশকতার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন পৃথক আদেশে এই জামিন দেন।

তবে একই আদালত রমনা থানায় দায়ের করা প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় আলতাফ হোসেন চৌধুরীকে জামিন দেননি।

আলতাফ হোসেনের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়গুলো নিশ্চিত করেন।

গত ৭ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আলতাফ হোসেনকে তিন মামলায় গ্রেপ্তার দেখানোসহ জামিনের আবেদন করা হয়। আদালত আজ শুনানির দিন ধার্য করেন।

আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাগার থেকে আলতাফ হোসেনকে আদালতে হাজির দেখিয়ে তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুপুরের পর শুনানি শেষে দুটিতে জামিন মঞ্জুর করেন ও একটি মামনায় জামি নাম মঞ্জুর করেন আদালত।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রমনা মডেল থানায় চারটি মামলা হয়। গত ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। ওইদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের এক মামলায় আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার উপপরিদর্শক আবু আনছার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ নভেম্বর এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন নামঞ্জুর করেন। বর্তমানে মামলাটিতে জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। আলতাফ হোসেনের দুটি মামলায় জামিন বাকী রইলো।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো