হোম > সারা দেশ > শরীয়তপুর

টয়লেট পাশ থেকে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জের সখীপুর থানায় টয়লেটের পাশ থেকে থেকে হাবিবুল্লাহ মোল্লা (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার উত্তর তারাবুনিয়ার চেয়ারম্যান বাজার পাবলিক টয়লেটের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবদুল্লাহ মোল্লা উত্তর তারাবুনিয়া ৫ নম্বর ওয়ার্ডের কালামিয়া সরকার কান্দি গ্রামের বাসিন্দা রাজ্জাক আলী মোল্লা ছেলে। বাবা-মায়ের তালাক হওয়ার পর শিশুটি বেশির ভাগ সময় তার নানার বাড়িতেই থাকত। 

এ বিষয়ে শিশুটির নানি শাহিদা বেগম জানান, আমার নাতির সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। গতকাল দুপুরে আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাহির হয়েছিল। মনে করেছি নাতি তার মায়ের কাছে গিয়েছে। আজ দেখি আমার নাতির মরদেহ। কে বা কেন আমার নাতিকে মেরেছে আমি জানি না। আমি আমার নাতি হত্যার বিচার চাই। 

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আকতার আসামি জানান, শিশুর ঘটনাটি আজ সকালে শুনেছি। কে বা কারা শিশুটিকে হত্যা করে বাজারের পাবলিক টয়লেটের পাশে রেখে গেছে জানি না। এ ঘটনা তদন্ত করে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। কিভাবে মারা গেছে জানতে পারিনি। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল