হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন

আজকের পত্রিকা ডেস্ক­

এস এ খালেক । ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি এস এ খালেক মারা গেছেন। আজ রোববার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত এস এ খালেক গত বুধবার গুরুতর অসুস্থ হলে হাসপাতালে আনা হয়।

এস এ খালেকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, আগামীকাল সোমবার রাজধানীর গাবতলীতে মিরপুর শাহী মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এর আগে দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বেলা ২টায় মিরপুর বাঙলা কলেজ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল