হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুর পৌর শহর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দেবের বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মো. রফিজ উদ্দিন (৫৪) পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। তিনি মধুপুর উপজেলার আউশনারা গ্রামের মৃত মো. জয়েন উদ্দিন ছেলে।

জানা গেছে, রফিজ উদ্দিন গতকাল বুধবার সকালে সিএনজির সিরিয়াল আনার জন্য মধুপুর যান। গতকাল রাতে তিনি বাড়ি ফেরেননি। সকালে মধুপুরের দেবের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, রফিজ উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত করা যাবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল