হোম > সারা দেশ > ঢাকা

কাউন্সিলর সলিমুল্লাহ ও ছাত্রলীগ নেতা কামরুজ্জামান ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক চালক সুজন হত্যা মামলায় কাউন্সিলর সলিমুল্লাহ সলু ও স্থানীয় ছাত্রলীগ নেতা কামরুজ্জামানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। প্রত্যেককে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানা-পুলিশ পরিদর্শক সবুজ রহমান। শুনানি শেষে আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আগের দিন এই দুইজনকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ট্রাকচালক সুজনের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২২ আগস্ট এই মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের। মোট ৭৯ জন নামীয় আসামি ও ৫০০ জনকে বেনামি আসামি করা হয় এই মামলায়।

মামলায় নিহতের ভাই অভিযোগ করেন, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাঁর ভাই সুজনকে আসামিরা পারস্পরিক যোগসাজসে গুলি করে মেরেছে। সুজন পেশায় একজন ট্রাক চালক। ঘটনার দিন সুজন মোহাম্মদপুর বেড়িবাঁধের লাউতলা এলাকায় তার ট্রাক গ্যারেজে রেখে বাড়ি ফেরার সময় বছিলা তিন রাস্তা সংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল