হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমা ঘিরে সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা: র‍্যাব মহাপরিচালক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এবারের বিশ্ব ইজতেমা ঘিরে সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খোরশীদ হোসেন। আজ বুধবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানের পাশে র‍্যাবের কন্ট্রোলরুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাবের মহাপরিচালক বলেন, এবারের ইজতেমা আয়োজনে জঙ্গি বা কোনো উগ্রবাদী সংগঠনের হুমকি নেই। সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে র‍্যাব পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নিয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মূল নিয়ন্ত্রণকক্ষ ও দুটি উপনিয়ন্ত্রণকক্ষ।

তিনি আরও বলেন, ‘তা ছাড়া র‍্যাবের বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। তুরাগ নদে টহলের জন্য র‍্যাবের স্পিডবোট থাকছে। ৯টি অবজারভেশন পোস্ট, ৯টি ওয়াচ টাওয়ার সার্বক্ষণিক মনিটরিং করছে। পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য আকাশপথে আজ থেকেই র‍্যাবের হেলিকপ্টার টহল দিচ্ছে।’ র‍্যাব ইজতেমায় আগত মুসল্লিদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে বলেও তিনি জানান। 

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এতে অংশ নিচ্ছেন মাওলানা জোবায়েরপন্থীরা। দ্বিতীয় ধাপে অংশ নেবেন ভারতের মাওলানা সাদপন্থীরা। ইজতেমায় যোগ দিতে ইতিমধ্যে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।

 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল