হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেঘনা সেতুর টোলপ্লাজায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫ 

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসে থাকা ৫ জন দগ্ধ হয়েছেন।

আজ বুধবার দুপুরে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোলপ্লাজার সামনের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোলপ্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালার কাচ ভেঙে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল হক।

তিনি বলেন, ‘খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। এর মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল