হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুনের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি 

রাজীব। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় (লক্ষণ ঘাট) রিফুজি বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার শিকার নারীর নাম রাজিয়া বেগম (৫০)। তিনি ওই গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, খায়রুল ইসলামের ছেলে রাজীব নেশাগ্রস্ত। তিনি নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকায় কারাভোগ করেছেন। সম্প্রতি কারামুক্ত হয়ে রাজীব ফের নেশায় আসক্ত হন। শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে রাজীব তাঁর স্ত্রী শোভা বেগমের কাছে টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর শুরু করেন। ছেলের বউয়ের কান্নার শব্দে শাশুড়ি (রাজীবের মা) এসে ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় রাজীব ক্ষিপ্ত হয়ে আনারস কাটার দা দিয়ে তাঁর মাকে কোপাতে থাকেন। ধারালো দায়ের কোপে ঘটনাস্থলে রাজিয়া বেগমের মৃত্যু হয়।

এ সময় রাজীবের স্ত্রী তাঁর শাশুড়িকে রক্ষা করতে এলে ধারালো দায়ের আঘাতে তাঁর দুই হাতের কবজি ক্ষতিগ্রস্ত হয় এবং হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজীব তাতে ক্ষান্ত হননি। নিহত মাকে টেনেহিঁচড়ে পাশের আনারসবাগানে নিয়ে গর্ত করে পুঁতে ফেলার চেষ্টা চালান। এ সময় শোভার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রাজীব দৌড়ে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা আহত শোভা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, মাদকাসক্ত রাজীবের হাতে নৃশংসভাবে মা রাজিয়া বেগম খুন হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মাকে খুনের সঙ্গে জড়িত রাজীবকে গ্রেপ্তারের চেষ্টা ও আইনি প্রক্রিয়া চলছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল