হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে মেশিনে কাপড় পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলের মিলের মেশিনে (হলার) কাপড় পেঁচিয়ে বিরু শেখ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গনি শেখের মিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিরু শেখের মরদেহ উদ্ধার করে। 

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেলে সরিষা ভাঙা ছিলেন মিলের শ্রমিক বিরু শেখ। এ সময় মিলে তিনি একাই ছিলেন। হঠাৎ তার গায়ের জামা (সোয়েটার) মিলের মেশিনের সঙ্গে জড়িয়ে হাত মেশিনের ভেতরে ঢুকে যায়। 

পরে হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে ঘটনাস্থলে বিরু শেখের মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ঘটনাস্থল থেকে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল