হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে গণধর্ষণের পর হত্যা: এক নারীসহ ৭ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার জিয়েলগাই গ্রামের ওমর আলী প্রামাণিকের ছেলে রঞ্জুর হোসেন, আনছার দাইয়ের ছেলে রফিকুল ইসলাম, জসিম সরদারের ছেলে মাসুদ রানা, গহর প্রামাণিকের ছেলে দেলোয়ার হোসেন, আফতাব উদ্দিনের ছেলে আশরাফ, ছেকেন সরদারের ছেলে হযরত আলী এবং কুষ্টিয়া সদর উপজেলার চরআমলাপাড়া গ্রামের গুলাই প্রামাণিকের স্ত্রী জয়গুন বেগম। এঁদের মধ্যে রঞ্জুর হোসেন ও আশরাফ পলাতক রয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের একটি ধানখেত থেকে আমেনা খাতুন নামে তালাকপ্রাপ্ত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই আব্দুস সালাম পাংশা থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার তদন্তের বেরিয়ে আসে ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে ছয়জন পুরুষ এবং ধর্ষণে সহযোগিতার জন্য জয়গুন বেগম নামে এক নারীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে উল্লিখিত রায় দেন আদালত। 

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (৩) ধারায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে এবং একই আইনের ৯(৩)/৩০ ধারায় ধর্ষণে সহযোগিতার জন্য একজনকে এ দণ্ড দেওয়া হয়েছে। হত্যার ঘটনায় অন্য আদালতে বিচার চলমান রয়েছে। এ রায়ে তারা সন্তুষ্ট।’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক