হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির শতভাগ বর্জ্য অপসারণের কথা জানাল ঢাকা দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাড়ে ১১ ঘণ্টায় প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত ১টা ২৫ মিনিটে সর্বশেষ ৩৯ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়। দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত দেড়টা পর্যন্ত এই কার্যক্রম শেষ করে তারা।

পশুর হাটের বর্জ্য অপসারণসংক্রান্ত বিষয়ে আজ শুক্রবার হালনাগাদ তথ্য দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারক করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিয়ন্ত্রণকক্ষ থেকে বর্জ্য অপসারণে নানা দিকনির্দেশনা দেন তিনি। এ সময় তিনি নর্দমায় ও যত্রতত্র বর্জ্য না ফেলে ব্যাগে বর্জ্য সংরক্ষণ করে তা করপোরেশনের নির্ধারিত ব্যক্তির কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছিলেন।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক