হোম > সারা দেশ > ঢাকা

সেচের জন্য বিদ্যুতের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাফার্মে সেচের জন্য বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেছে সাঁওতালরা। আজ শনিবার দুপুরে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে তাঁরা। বিক্ষোভ মিছিলটি কাটামোড় এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল থেকে তাঁরা ফসল রক্ষায় অবিলম্বে সেচের জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানায়। 

গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও সামাজিক সংগ্রাম পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে। 

সমাবেশে বক্তব্য রাখেন—আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা, মো. মনির হোসেন সুইট, সামাজিক সংগ্রাম পরিষদের জেলা সদস্যসচিব হাসান মোর্শেদ দীপন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, অলিভিয়া মার্ডি, সুফল হেমব্রম, তৃষ্ণা মুরমু প্রমুখ। 

বক্তারা বলেন, উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্মের কৃষির জমিতে ধান, ভুট্টা, আলুসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। চাহিদা অনুযায়ী সেচের লক্ষ্যে বিদ্যুৎ সংযোগের জন্য বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস দিলেও অদ্যাবধি বিদ্যুৎ সংযোগ দিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ টালবাহানা করছে। ফলে অনেক কৃষি জমি অনাবাদি থাকছে এবং বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ফলে কৃষকদের হতাশা বিরাজ করছে। রাজশাহীর গোদাগাড়ীর মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হতে পারে। অবিলম্বে সেচের জন্য বিদ্যুৎ সংযোগ দিতে হবে অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। 

এছাড়াও তাঁরা ২০১৬ সালের ৬ নভেম্বর তিন সাঁওতাল হত্যার বিষয়টি তুলে ধরে অবিলম্বে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক