হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ভিমরুলের হুলে শিশুর মৃত্যু, আহত আরও ৩ 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ভিমরুলের হুলে সামিরা আক্তর (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিশু। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু সামিরার মৃত্যু হয়। 

সামিরা আক্তার উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সোহেল রানার মেয়ে। গুরুতর আহতরা হলো—সামিরার ভাই সাজিদুল ইসলাম (৮), চাচাতো ভাই সজল হোসেন (১৩) ও চাচাতো বোন রোজা মনি (২)। 

স্থানীয়রা জানান, গত রোববার দুপুরে সামিরাসহ সাজিদুল, সজল ও রোজা ভ্যানে বাড়ির পাশে ঘুরতে যায়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ভিমরুলের চাকে পড়ে। ভিমরুল হুল ফোটালে তারা আহত হয়। প্রথমে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামিরাকে মৃত ঘোষণা করে। 

সামিরার চাচা ও বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, আমার ভাতিজি সামিরা, ভাতিজা সাজিদুলসহ আমার ছেলে সজল ও মেয়ে রোজা ভিমরুলের হুলে আহত হয়। আজ সকালে সামিরাকে গ্রামে দাফন করা হয়েছে। 

বয়ড়া ইউপি চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন, আমার ইউনিয়নের ওয়ার্ড সদস্য মিরাজ মিয়ার ভাতিজি ভিমরুলের হুলে মারা গেছে। মেম্বারের ছেলে ও মেয়ে, ভাতিজাও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক