হোম > সারা দেশ > গাজীপুর

বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে থানায় মামলা হলে আজ শনিবার ভোরে পুলিশ ওই তরুণীর বান্ধবীসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার শাকিল আহমেদ (২৫) ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার রাকিবুল ইসলাম রাহুল (২০) ও বান্ধবী জুঁই আক্তার (১৮)।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু  সিদ্দিক বলেন, ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর বাসন এলাকায় তার পূর্ব পরিচিত বান্ধবী জুঁই আক্তাররের ভাড়া বাসায় বেড়াতে যান। পরে বান্ধবী জুঁই আক্তার কৌশলে ওই তরুণীকে স্থানীয় শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে দরজা বন্ধ করে দেয়। এ সময় ওই কক্ষে আগে থেকে অবস্থান নেওয়া শাকিল তরুণীকে ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও কক্ষে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে তরুণীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরে তরুণী বাসায় ফিরে ঘটনাটি তার মাকে জানায়। পরে এ ঘটনায় শুক্রবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে জিএমপির বাসন গণধর্ষণের মামলা করেন । 

ওসি আরও বলেন, শনিবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল