হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন।

শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করায় মহাসড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানাটির দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। পরে কারখানা কর্তৃপক্ষের কাছে সকাল সাড়ে ৯টার দিকে গত মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবি জানান শ্রমিকেরা। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই কিছুক্ষণ পর শ্রমিকেরা স্লোগান দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড নামক এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘বকেয়া ২০ দিনের বেতন এখনো পাইনি। কারখানার মালিক আমাদের মাসিক বেতন সময়মতো পরিশোধ করেন না। এর আগেও আমরা টানা পাঁচ দিন সড়কে অবরোধ করেছিলাম। আজ আবার এসেছি।’

কারখানার মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকেরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।

গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাউল হক বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের অনুরোধ জানিয়েছি মহাসড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান করতে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল