হোম > সারা দেশ > ঢাকা

নববর্ষের উৎসবে বাধা নেই, তবে বিশৃঙ্খলা যেন না হয়: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক ঢাকা

নববর্ষের উৎসবে কোনো প্রকার বাধা নেই আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তবে উৎসবের নামে নগরবাসীর কোনো  অসুবিধা যাতে না হয়, সেই দিকে খেয়াল রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

আজ শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে নববর্ষের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা পরিদর্শনে এসে গুলশান-২ নম্বর চত্বরে গণমাধ্যমকে তিনি এমনটি জানিয়েছেন।  

তিনি বলেন, সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে থার্টিফার্স্ট নাইটে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি কূটনৈতিক পাড়াসহ বিশেষ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। 

এখন পর্যন্ত জঙ্গি হামলার কোনো  তথ্য আমাদের কাছে নেই। তারপরেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব প্রস্তুত রয়েছে। এ ছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে র‍্যাবের হেলিকপ্টার টিম, বোম ডিসপোজাল টিমসহ সব ধরনের প্রস্তুতি রাখা রয়েছে। 

নিরাপত্তা পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় শেষে দেশবাসীকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানান র‍্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল