হোম > সারা দেশ > ঢাকা

লক্ষ্মীপুর-১: নির্বাচনে থাকছেন হাবিবুর রহমান পবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের আবেদনে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ‘নো অর্ডার’ আদেশ দেন। এতে পবনের নির্বাচনে লড়তে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী আশফাকুর রহমান।

এর আগে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দেখে নেওয়ার হুমকির ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত ২ জানুয়ারি হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করে ইসি।

এর বিরুদ্ধে তিনি রিট করলে ৩ জানুয়ারি হাইকোর্ট ইসির সিদ্ধান্ত স্থগিত করে রুলে জারি করেন। এরপর ইসি ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক