হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে গুলশানের ৯০ নম্বর রোডে ডিএনসিসির রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।

আজকের পত্রিকাকে হামলার ঘটনাটি নিশ্চিত করেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ।

ওসি বলেন, ডিএনসিসির কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তিনি এখন চিকিৎসাধীন। এ হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

জানা গেছে, মকবুল হোসাইল ব্যাডমিন্টন খেলছিলেন। সেখান থেকে তাঁকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো