হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে আহত ৪ 

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চার যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাঁসাড়া আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন—ঢাকার বেইলি রোড এলাকার আখতার হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার লুনা (৩৭), মনিরুজ্জামানের স্ত্রী, লায়লা আক্তার (৩৮) ও নেওয়াজ জামান (১৬) ও সবুজ কানন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৫ ১৭৪৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় মাইক্রোবাসের চার আরোহী আহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে। 

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, মোবাইল ফোনে সংবাদ পেয়ে দ্রুত সেখানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাঁরা ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। 

হাঁসাড়ার হাইওয়ে থানার এসআই মঞ্জুর জানান, ঘটনাস্থলে কেউ নিহত হয়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত গাড়িটি থানা  হেফাজতে রয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল